আপনি কী ভাত খান না? আরেকটু মোটা হলে আপনাকে অনেক সুন্দর লাগতো বুঝলেন??

আচ্ছা আপনি এতো মোটা কেন, এখন থেকে খাওয়াদাওয়া কম করবেন। আর শোনেন, বেশি মোটা ছেলে আমার পছন্দ না"

"আপনি এতো লম্বা কেন আপনার পাশে আমাকে আপনার মেয়ের মতো লাগে"

"আপনি বেশিই শর্ট। আপনাকে দেখে বাবা একদম পছন্দ করবেনা"

"আপনার চোখ গুলো কেমন যেন বাজে লাগে"

"আপনার হাসিটা একদম বিশ্রী"

"শোনেন, প্রেম করেছি আপনার সাথে, আপনি প্রেমিক হিসাবে যোগ্য হলেও স্বামী হিসাবে একদম আমার যোগ্য না। আমার এতো খ্যাত ছেলে পছন্দ না। আমার স্বামী স্টাবলিস্ট হতে হবে। টাকা পয়সা থাকতে হবে। স্বামী হবার যোগ্যতা আপনার নেই! একদম নেই"
.
এমন কোন ক্ষেত্র আমাকে খুঁজে দিতে পারবেন যেখানে আমরা যোগ্যতা খুঁজছিনা। খুঁজতে খুঁজতে তলানি তে যা পরে আছে তার জন্য আমরা যোগ্য কিছু খুঁজছি। যার যোগ্যতা আছে সে মুচির ছেলে হলেও আমরা পা টিপে দিচ্ছি। আর যার যোগ্যতা নেই সে ধনির ছেলে হলেও এড়িয়ে যাচ্ছি।
.
এমন একটা মানুষ কী দুনিয়াতে আজ পর্যন্ত জন্ম নিয়েছে যার কোন রোগ নেই?? কোন না কোন রোগ তার আছেই। কোন না কোন দিক থেকে একটা জিনিস তার কম আছেই। একটা মানুষ কখনওই পারফেক্ট হতে পারে না। একটু কমতি তার থাকবেই।
.
আজ আমরা যাকে খুঁজছি। আমরা চাচ্ছি সে আমাদের মনের মতো হোক। আমরা যেন কিছু বলার আগেই ওই মানুষ টা সবকিছু বুঝে যায়। কিন্তু আমরা ভেবে দেখছিনা, একজন মানুষ কখনওই কারও মনের মতো হয়না। একটু কমতি তার মাঝে থাকবেই। বা ৭৫% মিল আমরা খুঁজে পাচ্ছি। ভেবে দেখুন, আমরা তাকে একটু একটু করে যোগ্য বানাতে পারি। কিন্তু আমরা সেই সুযোগ টা দিচ্ছিনা তাকে বেঁধে দিচ্ছি সহজ নিয়েম "তোমাকে আমার যোগ্য হতে হবে" কিন্তু কিভাবে যোগ্য হবে তা আমরা বলছি না।
.
একটা মেয়ে যার সাদা চামড়া আছে। শুধুমাত্র সাদা চামড়া বিয়ে করার জন্য আমরা লাইনে দাঁড়াচ্ছি। বড়বড় সব চাকরির কাগজ নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছি। সামান্য একটা বিয়ে করতে হবে। তাতেও আমাদের বিসিএস ক্যাডার হতে হবে। আমাদের আগে যোগ্য হতে হবে। আমি যতোই কালা হই। আমার চুল না থাকুক আমার আছে পার্মানেন্ট জব।
.
কিছুদিন পর মেয়েটা বুঝলো তার চামড়া আরও সাদা হচ্ছে এখন সে বিসিএস এর থেকে বড়কিছু ডিজার্ভ করে। তাহলে তাকে এই ছেলে ডিভোর্স দিতে হবে।
.
তুমি এমন কেন?? ওমন হলে না কেন?? ওর মতো হলে না কেন?? তোমার এটা মানাই না। একদম নাহ,  আমি আর পারতেছি না। আমি অতিষ্ঠ... এই কথা গুলো আমরা অনেক শুনেছি কিন্তু যাকে আমরা উদাহরণ দিচ্ছি। সে নিজেও ভাবে "যে আমার থেকে ভালো আমার থেকে বেশি ট্যালেন্টেড আমি যদি তার মতো হতে পারতাম" মানে হচ্ছে কেউই কারও মতো হতে পারেনা।
.
আমার দুইটা ব্যাচমেট আছে। একটা বেটে মোটা আরেক টা লন্বা চিকণ। এখন বেটে সারাদিন বলে "আমি যদি তোর মতো লম্বা হতে পারতাম খুব শান্তি পেতাম" অন্যদিকে চিকণ যেটা আছে সে বলে "ইশ আমি যদি মোটা হতে পারতাম এই শরির একদম ভালো লাগেনা" মানে হলো কেউই আমরা সুখি না কেউই আমরা যোগ্য নই কারও।
.
একটা মেয়ের শুধুই সাদা চামড়া আছে। কিন্তু ব্যক্তিত্ব দেখুন শুণ্য। একটা মেয়ের কাজগুলো দেখুন সাদা চামড়ার সাথে একদম যায়না। মেয়েটার কোন না কোন রোগ আছেই। কোন না কোন দূর্বল দিক আছেই। মানুষ কখনওই সয়ংসম্পূর্ণ হয়না  ত্রুটি হবেই।
.
ভাবুন আল্লাহর সৃষ্টি মানুষ। আল্লাহ মানুষ কে জন্মগত ভাবে কত রকম পঙ্গু, খোঁড়া, অন্ধ, বধির বানিয়েছে তো?? তার থেকে আমি আপনি ভালো আছি তো?? আল্লাহতালার সৃষ্টিতেও ডিফেট আছে তো?? আমরা মানুষ কেন ডিফেট হবো না?? আবার ভাবুন, আমরা নিজেরা জন্মগত ভাবে যা নিয়ে এসেছি তা আজীবন শুধরালেও আমরা চেঞ্জড হবো না। কারণ আমরা জন্মানোর আগেই আমরা আল্লাহর কাছে বলেছিলাম "এরকম হতে চাই" তাই বানিয়েছেন আমাদের। আবার ভাবুন, সব মানুষ যোগ্য, সব মানুষ বলল আমি রাজা হবো।  তাহলে প্রজা হতে কেউ চাইবে?? দুনিয়া চলবে?? তার মানে যোগ্য এবং অযোগ্য সবকিছুর দরকার আছে। যে আপনার কাছে যোগ্য না। অন্যের কাছে তার যোগ্যতা অনেক। হয়ত আপনি নিজেও অন্য একজনের কাছে যোগ্য না। আপনার থেকেও সুন্দর কিছু ডিজার্ভ করে।
.
আপনি যাকে বলছেন "তুমি আমার যোগ্য না" আচ্ছা আপনি কী তার যোগ্য?? তার যোগ্যতা মাপার বাটখারা আপনার আছে?? কে আপনি?? একজন মানুষ তো?  মাটি থেকে দেহ, আর গাছের অক্সিজেন থেকে প্রাণ তা নিয়ে এতো অহংকার কিসের আপনার?? সেই আপনি অন্যের যোগ্যতা মেপে বেড়াচ্ছেন?? 
.
শুনুন, আজকের পর থেকে প্রতিটা মানুষ কে স্বাধীন থাকতে দিন। তাকে তার মতো বাঁচতে দিন। তাকে উৎসাহ দিন। নিজেকে মানিয়ে নিন। ভালো থাকার চেষ্টা করেন। দেখবেন অনেক ভালো আছেন আপনারা। যত্রতত্র যোগ্যতা খুঁজতে গেলে জীবনে সুখ পাবেন না। যোগ্যতা মানুষ কে সুখ দেয় না। সুখ স্বর্গীয় ব্যাপার। তাকে স্বর্গ থেকে আসতে দিন। আপনার ঘর কে জান্নাতের বাগান বানিয়ে ফেলুন। সুখ প্রজাপতি টা আসতে বাধ্য।
.
অন্যের যোগ্যতা মাপার আগে দুইটা কথা সবসময় মনে রাখবেন "আমি তার যোগ্য তো??" 
"আমিও কারও না কারও কাছে অযোগ্য"
.
এসব যোগ্যতা মাপামাপি করলে জীবন থেকে সুন্দর দিন গুলো বিলীন হয়ে যাবে। সুখ আর পাবেন না। আসুন যার যতটুকু আছে তাকেই যোগ্য ভাবি। মহা যোগ্য, তারপর সুখি হই। কারও সাথে তুলনা না করে নিজেকে নিজের মতো ভাবতে শিখুন।
.
মনে রাখবেন "একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে কখনওই যোগ্য হতে পারেনা, যদি ওই ব্যক্তি যোগ্য না ভাবে"
______
#যোগ্যতা
#মেঘ_ভাইয়া

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

¢ বিয়ে বাড়ি ¢

★★এত কষ্ট কেন ভালবাসায়★★

৫ টাকায় কিডনি ক্লিন, জেনে নিন ঘরোয়া উপায়