¢ বিয়ে বাড়ি ¢
.
.
.
দিনের শুরু হতো মায়ের বকা শুনেই।মাঝে মাঝে কানে হেড ফোন লাগিয়ে ফুল বলিউমে গান ছেড়ে ঘুমাতাম যাতে সকালে বকা না শুনতে হয়।কিন্তু কিভাবে যানি হেডফোনটা খুলে যেতো যার ফলে প্রতিদিনের রুটিন হয়ে গেছে বকাটা।
.
.
মায়ের কমন ডায়লগ ছিলো
"সারা-রাত কি বাড়ি পাহারা দিছোত যে, বেলা ১২ টা পর্যন্ত ঘুমাইতাছত "
.
.
আর সকালের নাস্তা খাওয়া নিয়ে তো বকা আছেই। বিশেষ করে এই জন্য বাবার কাছ থেকেই বকা খেতে হয়। কি আর করার ১ টা না বাজলে সকালের খাবার আমার মুখ দিয়ে যায় না।
.
.
সেদিন ছিলো এক বন্ধুর বোনের গায়ে হলুদ। সেখানে গেলাম আমি আর আমার চারটা বন্দু। যেতে না যেতেই যেনো হাজারটা দায়িত্ব পেয়ে গেলাম। কি আর করার বাধ্য ছেলের মতো দায়িত্ব পালন করতে লাগলাম। লুকিয়ে লুকিয়ে একটা মেয়েকে দেখছিলাম। কেনো যানি অনেক ভাল লেগে গেছিলো তাকে। আমার আবার একটা খারাপ স্বভাব ছিলো মেয়েদের ঠোঁটের লাল রংয়ের লিপ্সটিক দেখে ক্রাশ খাইতাম। কিন্তু তার ঠোঁটে পিংক কালারের ছিলো। এর কারনে বন্দুদের কাছ থেকে "লুইচ্চা" নাম পেয়ে গেছিলাম আরো ৩-৪ বছর আগে থেকেই। কিন্তু তাদের কেনো যে বুঝাইতে পারিনা এটা আমার অনিচ্ছাকৃত ভাবেই হয়ে যেতো।
.
.
ঐ দিনও সিফাতের কাছে ধরা খেয়ে গেলাম। হ্যা সিফাতের বোনেরই গায়ে হলুদের অনুষ্ঠানে আসছিলাম।
__কিরে হালা (শালা) আজকেও লুইচ্চামি শুরু কইরা দিছত?? (সিফাত)
__যা বেটা কি যে বলছ তুই। (আমি)
__হইছে হইছে এইবার আন্টির কাছে সব কিছু বলমু তো। (সিফাত)
__কি কি বলবি তুই <তোতলাতে লাগলাম > (আমি)
__বলমু তোর বিয়ের বয়স হইয়া গেছে। তোরে যেনো বিয়ে করিয়ে দেয়। (সিফাত)
__ধুরর হালা (শালা) মাত্র ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। আর এহনি (এখনি) যদি এই কথা শুনে তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। (আমি)
__তাহলে লুইচ্চামি ছাড়তে হইবো তোর। আর যার দিকে নজর দিছোত ও আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি। আর ভাবিরা হইছে মায়ের মতো। (সিফাত)
__ও আচ্ছা আচ্ছা তাই বলো। প্যাচ লাগাইতেছি তাহলে। (আমি)
__কি প্যাঁচ লাগাবি তুই (সিফাত)
__পরেই বুঝতে পারবি (আমি)
__দোস্ত এই নে ১০ টাকা একটা গোল্ডলিফ খাইছ। তারপরেও কিছু বলিছ না। (সিফাত)
__আচ্ছা যাহ বলমু না।(আমি)
.
.
এমনি ছিলাম আমরা যখন যাকে বিপদে ফালানো যায়। কিন্তু এই নিয়ে অনেকবারই আমাকে ব্লাকমেইল করছে হালারা (শালারা)। আমি ভাল তাই বেশি কিছু বলতাম না।
.
.
ভাবির সাথে পরিচয় করিয়ে দিলো অনেক বলা বলির পরে।কিন্তু একটা জিনিষ কিছুতেই বুঝতেছি না এই হালায় এত মাইয়া কই পায়। কি দেইখা মাইয়ারা (মেয়েরা) পছন্দ করে। কিন্তু চাপাবাজিতে ১ নম্বর ছিলো এর কারনেই পটাইতে পারতো।
.
.
কিন্তু আফসোস একটাই আজ পর্যন্ত কাউকেও পটাতে পারলাম না। মনে হয় আমার কপালে কাউকে লিখেনি তাই পাইনি। আসল কথা হলো প্রেম পিড়িতি আমার মটেও ভাল লাগে না তাই হয়তো প্রেমিকা জুটে নাই।
.
.
সেদিন অনেক রাত হয়ে গেলো বাসায় ফিরতে ফিরতে।ঘুমের জগতে চলে গেলাম রুমে ঢুকতেই।
__আচ্ছা এই হাত কখনো ছাড়বে না তো? (সে)
__উঁহু কখনো ছাড়বো না (আমি)
__আচ্ছা বিয়ের পর কি এভাবেই ভালবাসবে আমাকে? (সে)
__এর চেয়ে আরো বেশিই বাসবো ভাল তোমায় (আমি)
__সত্যি? (সে)
__হুমমম তিন সত্যি (আমি)
__চলো না ফুচকা খাই (সে)
__হুমমম চলো (আমি)
.
.
ফুচকাওয়ালা সামনে যেয়ে দাঁড়ালাম।
__মামা ফুচকা দেন তো। (আমি
__মামা ঝাল দিবো? (ফুচকাওয়ালা)
__হুমমম মামা ঝাল দিও (আমি)
দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর তার খাওয়া দেখতেছিলাম। তার চোখ পুরো লাল হয়ে গেছে আমারও একই অবস্থা হয়ে গেছে। কোন রকম খাওয়া শেষ হলো ঝাল ফুচকা।
.
.
__তুমি এখানে বসো আমি পানি নিয়ে আসছি (আমি)
__তারা-তারি এসো (সে)
আর কিছু আনবো? (আমি)
__আইস্ক্রিম নিয়ে আইসো (সে)
__আচ্ছা। (আমি)
দোকান থেকে পানি ও আইসক্রিম নিলাম। তারপর তার কাছে যেয়ে বসলাম। সে আইসক্রিম খাচ্ছে আমি তার খাওয়া দেখছি। একটু পর তার মাথা আমার কাধে রাখলো। বাতাসে তার চুল গুলো আমার চোখে মুখে এসে লাগছিলো। কি ভালই না লাগছিলো তখন।
কিন্তু সেই ভাল লাগাটা আর বেশিক্ষন ছিলো না।
.
.
মায়ের ডাকে ঘুম ভাংগে। ওহ হ্যা আমি এতক্ষন স্বপ্ন দেখছিলাম। প্রায় সময়ই দেখি কিন্তু আজ একটু বেশি খারাপ লাগছে। এমন রোমান্টিক মুহূর্তে আম্মু ডাক দিলো। কি সুন্দরই না ছিলো স্বপ্নটা।মেয়েটা কি সুন্দর ছিলো। একে বারে ডানাকাটা পরি।
.
.
বিয়ে বাড়িতে গেলাম। ফ্রেন্ডদের সাথে দেখা হলো। সবাই বসলাম খাওয়ার টেবিলে। শান্ত মত খাচ্ছিলাম কোনো কথা বলছি না। মাথাটা উঠাতেই দেখি আমাদের সামনের টেবিলে ভাবি। মানে সিফাতের প্রেমিকা কিন্তু তার পাশে উনি কে। কি কিউট দেখতে সে। অনেকক্ষন তাকিয়ে রইলাম। একটু পর রিয়াদের কথায় পলক ফিরলো। খাওয়া দাওয়া শেষ করে ভাবির সাথে কথা বললাম।
.
.
__ভাবি কেমন আছেন? (আমি)
__এইতো ভাল আছি ভাই। তুমি কেমন আছো? (ভাবি)
__আচ্ছা ভাবি ঐ মেয়েটা কে? (আমি)
__উনি তো আমার বড় ভাইয়ের বউ।আমার ভাবি (ভাবি)
__ওহহহহ আপনার ভাবি (আমি)
__হ্যা কিন্ত কেনো??(ভাবি)
_না এমনি। (আমি)
.
.
কথাটা শুনা মাত্রই মনটা খারাপ হয়ে গেলো। আমার সুখ কেউ সয্য করতে পারেনা ক্যারে??বাসায় এসে পড়লাম। বাসায় এসে একটা ঘুম দিলাম মাথাটা ঠান্ডা হয়ে গেলো।তারপর আর কি হবে কিছুই হয় নাই।
.
.
.
লেখাঃ Ridoy Nadim (((AR PagLaaa)))
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন